সিলেটে মেলা বন্ধে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মাসব্যাপী সময় সম্পন্ন হওয়ায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে নির্দেশ এসেছে।
গত ৭ এপ্রিল সোমবার স্বারক নং-২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭/১৪৭-এর মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছে বাণিজ্য মন্ত্রনালয়।
বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, মেলার সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বাণিজ্য মন্ত্রনালয় থেকে মেলা বন্ধের নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে জানান।
উল্লেখ্য, গত ৯ মার্চ শনিবার থেকে শুরু হওয়া মাসব্যাপী মেলা শেষ হওয়ার কথা সোমবার (৮ এপ্রিল)। ওই দিন মেলা সমাপ্ত হবার কথা থাকলেও মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ করেননি।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed