Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে এক সবজি চাষী ও অপর এক ধাওয়ালি নিহত হয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে সবজি চাষী আবদুল আউয়াল (৭০) ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পৃর্বধলা উপজেলার হিরনপুর তোলাবাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে ফজল হক (২৮)।

সোমবার বিকেলে ও সন্ধায় জেলার ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক দুই স্থানে ওই দুই ব্যাক্তি নিহত হন।

নিহতদের পারিবরীক সুত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া গ্রামের আবদুৃল আউয়াল নিজের আবাদকৃত বেগুন ক্ষেতে কাজ করার সময় সোমবার সন্ধায় বৃষ্টিপাত শুরু হলে তার উপর বজ্রপাত পড়লে তিনি আহত হন।

পরে গ্রামের প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বজ্রপাতে সবজি চাষীর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার ধর্মপাশায় বোরো ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে ফজল হক নামের এক (ধান কাটার শ্রমিক) ধাওয়ালীর মৃত্যু হয়েছে।

সোমাবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নে চন্দ্র সোনারথাল বেরী বাঁধ প্রকল্পের লাগায়ো ধারাম পুরানবন হাওরে বজ্রপাত পড়লে ওই ধাওয়ালী হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকতা নাজমুল ইলসাম হাওরে বজ্রপাতে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed