পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখাপাত্র জানিয়েছেন, সোমবার ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ওই সময় ভবনের ভেতরে প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠক করছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আগুন লাগার পরপরই ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তাছাড়া ভবনের সব অরক্ষিত আছে।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শর্ট সার্কিটের মাধ্যমে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed