সুনামগঞ্জে ১০৫ পিস ইয়াবাসহ আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি: এবার ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র্যাবের টহল দল যৌথ অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করেছে।
রবিবার রাতে ইয়াবা আটকের ঘটনায় তিন ইয়াবা ব্যবসায়ির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো- বিশ্বরম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের আবদুল মন্নাফের ছেলে সাদ্দাম হোসেন ও একই গ্রামের দারু মিয়ার ছেলে আফিল উদ্দিন।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শোয়েব আহম্মদ চৌধুরী জানান, ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র্যাব-৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের র্যাবের টহল দল যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের একটি পলি টেকনিক কলেজ এলাকা থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে ইয়াবা বিক্রেতা সাদ্দাম ও আফিলকে আটক করা হয়।
অভিযানের সময় জেলার শীর্ষ ইয়াবা ডিলার সদর উপজেলার সদরগড় গ্রামের নজির হোসেন ওরফে নইদ্যার ছেলে ওমর আলী কৌশলে পালিয়ে যায়।
পরে আটককৃতদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় জেলার শীর্ষ ইয়াবা ডিলার ওমর আলীকে পলাতক আসামী দেখিয়ে আটককৃত দুই ইয়াবা ব্যবসায়িসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed