কানাইঘাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বীরদল লক্ষীপুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল বর্ণালী সমাজ কল্যান সংঘের উদ্যোগে বিকেল ৪টায় বীরদল লক্ষীপুর মাঠে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মুমিন এন্টারপ্রাইজ ঝিঙ্গাবাড়ী মোকাবিলা করে দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন বড়দেশ ফুটবল দলের। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় বড়দেশ ফুটবল দলের একজন খেলোয়াড় প্যানাল্টি বক্সের ভিতরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে অবৈধভাবে বাঁধা দিলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। এ নিয়ে বড়দেশ দলের সমর্থকরা মাঠের বাইরে উত্তেজনা সৃষ্টি করে।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি শেষ বাঁশি বাজালে কিছু সংখ্যক সমর্থক রেফারির উপর চড়াও হয় এবং মাঠের বেশ কিছু চেয়ার ভাংচুর করে। একপর্যায়ে মাঠের বাইরে খেলা পরিচালনা কমিটির লোকজনের সাথে বড়দেশ ফুটবল দলের সমর্থকদের হাতাহাতির ও ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যার দিকে মাঠের বাইরে রাস্তা-ঘাটে চোরাগুপ্তা হামলা ছড়িয়ে পড়ে।
বড়দেশ ফুটবল দলের সমর্থকরা জানিয়েছেন তাদের অন্তত ৬০/৭০ জন দর্শক খেলা পরিচালনা কমিটির লোকজনের হাতে আহত হয়েছেন। তাদের গাড়ী রাস্তার বিভিন্ন জায়গায় আটকিয়ে যাত্রীদের বেধড়ক মারধর ও একাধিক অটোরিক্সা (সিএনজি) গাড়ী ভাংচুর করা হয়েছে। একপর্যায়ে কানাইঘাট থানা পুলিশ বীরদল এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যপারে থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন- ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাটি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।
খেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান জানিয়েছেন- সেমিফাইনাল খেলায় একতরফা অন্যায় ও হামলা করেছে বড়দেশ ফুটবল দলের সমর্থকরা। তারা মাঠের চেয়ার ভাংচুর ও অনেক কে মারধর করেছে। বড়দেশ ফুটবল দলের সমর্থকদের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনা তিনি অস্বীকার করেন।
এদিকে খেলাকে কেন্দ্র করে হামলায় আহত বেশ কয়েকজনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed