সৌদি আরবে পাহাড় থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবে পাহাড় থেকে পড়ে আহাদ (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।
গত ৯ মাস ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে রোড ক্লিনারের চাকরি করতেন তিনি। সৌদি সময় শুক্রবার দুপুরে মক্কার নূর জালালিয়া পাহাড়ে কাজ করার সময় প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পড়ে যান আহাদ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ খবরে সৌদি আরবে বাঙালি কমিউনিটি ও নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কিশোর বয়সী আহাদ গত বছর জুলাই মাসে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরব আসেন।
আহাদের মা বিলকিছ বলেন, ‘আহাদের সহকর্মীদের কাছ থেকে তিনি ছেলের মৃত্যু সংবাদ পেয়েছেন।’
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed