‘লম্পট-প্রতারক ইরন মেম্বারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অসুস্থ ও বৃদ্ধ পিতাকে নানাভাবে ভয় দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়ে ইরণ মেম্বার তার কুকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও গ্রামের ইদ্রিস আলীর কন্যা নিলুপা ইয়াসমিন।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নারী ও শিশু নির্যাতন আইনে তার দায়েরকৃত মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে জনৈক ফাহিমকে জড়িয়ে নানা অপবাদ ছড়ানোর অভিযোগও করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৯ সালের ডিসেম্বরে কিশোরী বয়সে তাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ও বিয়ের আশ্বাস দিয়ে তার চাচা আস্তফা মিয়ার পুত্র ইরন মিয়া তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি গর্ভবতী হয়ে পড়লে ইরন বিয়ে করতে টালবাহানা করে এবং তাকে ভূল বুঝিয়ে ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালে তিনবার তার গর্ভপাত ঘটায়। বিয়ে নিয়ে নানা টালবাহানার মধ্যেও ২০১৭ সালের আগস্টে আবারো তাকে ইরন মেম্বার ধর্ষণ করে। এ ঘটনায় আমি ঐ বছরের ২০ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাদায়ের করি। এরপরই ইরণ মেম্বার আমাদের উপর একাধিকবার হামলা করলে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়রি (নং ৯১১. ১৭/১১/২০১৭)।
তিনি বলেন, গত ৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন বিচারক। ইরণ মেম্বার ও তার লোকজন নানভাবে আমাদের উপর আপোষের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আমি মামলা তুলে নিতে রাজী না হওয়ায় গত ১৫ মার্চ তারা আমি ও আমার মায়ের উপর হামলা করে। তারা আমাদের জোর করে বাড়ি থেকে বের করে দেয়। আমরা আমাদের নানার বাড়িতে হামলায় আমি ও আমার মা মারাত্মক আহত হই। চতুর ইরন মেম্বার তার ভাই সোহাগ আহমদ চন্দনকে বাদী করে তাদের অপর প্রতিপক্ষ ফাহি- ফখরুলগংসহ আমি ও আমার মাকে আসামী করে মামলাদায়ের করে (নং ৫৭)। আমরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলাটি ২৭ মার্চ রেকর্ড করা হয় (নং-৬২)। ইরন মেম্বারসহ তার পক্ষের লোকজনের ভয়ে আমরা পলাতক ছিলাম এবং এখনো পালিয়ে বেড়াচ্ছি। এ অবস্থায় আমি জামিন লাভ করলেও আমার মা এখনো পলাতক।
এদিকে গত ৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষক প্রতারক ইরন মেম্বারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযোগ গঠন করেন। আর এতেই চতুর ইরন আমাকে ও আমার মাকে মামলার ফাঁদে ফেলে বাড়িছাড়া করে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমার অসুস্থ ও বৃদ্ধ পিতাকে ভয় দেখিয়ে সম্প্রতি সিলেটের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আমার পিতাকে দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ উত্থাপন করায়।
সংবাদ সম্মেলনে নিলুফা বলেন, কিশোরী অবস্থায় ইরন মেম্বার আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নানাভাবে প্রতারণা করেছে। আমার জীবন ধ্বংস করেছে। এখন আমাকে ন্যায় বিচার থেকেও বঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে যখন-তখন আমাদের পরিবারের যেকোন সদস্যকে হত্যা করতে পারে। এমন হুমকি ধমকিও আমাদের কানে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরন মেম্বারের হুমকি ধমকি ও হামলার কারণেই আমরা আজ বাড়ি ছাড়া। আমাদের কেউ জিম্মি করে রাখেনি। তিনি ন্যায় বিচার নিশ্চিতের জন্য সরকার, প্রশাসনসহ সমাজের সর্বস্থরের মানুষের সহযোগিতা চেয়েছেন।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed