সিলেটে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) নগরীর শিবগঞ্জ মেসার্স রহিম এন্ড রহিম ফিলিং ষ্টেশনের সন্নিকটে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত বৃদ্ধ বেশ কিছুদিন যাবত শিবগঞ্জ ও আশ-পাশ এলাকায় অপ্রকৃতিস্থ অবস্থায় ঘুরাফেরা করছিলেন। শনিবার সকালে ওই স্থানে স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয় কাউন্সিলর আ: রকিব তুহিন এবং নারী কাউন্সিলর নাজনীন আক্তার কনা পুলিশে খবর দেন।

তার মরদেহ শাহপরাণ (রহ:) থানা পুলিশের তত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচ্যুয়ারীতে ২দিন রাখা হবে। কেউ তার পরিচয় পেলে- অফিসার ইনচার্জ আখতার হোসেন, শাহপরাণ (রহ:) থানা, এসএমপি, সিলেট মোবাইল নং- ০১৭১৩-৩৭৪৩১০ এবং এসআই/পরিমল দাস মোবাইল নং- ০১৭১৯-৯৪৯৯১৪ এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed