Main Menu

চুনারুঘাটে পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পানছড়ি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ প্রকল্প শুক্রবার সকালে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।

সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, কমিশনার (ভূমি) শ ম আজহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, সেক্রেটারী ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, সবুজ তরফদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Share





Related News

Comments are Closed