Main Menu

সিলেট জেলা বিএনপির অনশন শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির অনশন শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক এ তথ্য জানান।

উক্ত অনশন কর্মসূচি সফলের লক্ষে সিলেট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Share





Related News

Comments are Closed