Main Menu

গোলাপগঞ্জে একই রাতে ৪ দোকানে চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জের রাঙ্গাডহর বাজারে একই রাতে ৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার পৌর এলাকার রাঙ্গাডহর বাজারে এসব চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনা বাজারে থাকা একটি সিসি টিভির ফুটেজে ধরা পড়ে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাঙ্গাডহর বাজারের ছালেহ ষ্টোর, আজির উদ্দিন ভেরাইটিজ ষ্টোর ও জাহেদ ভেরাইটিজ ষ্টোরের তালা ও ক্যাশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র।

এছাড়াও সুহেল ভেরাইটিজ ষ্টোর নামক আরেকটি দোকানের কয়েকটি তালা খুলে ফেললেও পরে সবকটি তালা ভাঙ্গতে ব্যর্থ হয়। পরে এই দোকানে চুরি না করে চলে যায় চুরেরা।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গাডহর বাজারে চুরি হলেও বাজার কমিটি ও প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না।

Share





Related News

Comments are Closed