Main Menu

জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে কুটি বিশ্বাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে খলাছড়া ইউনিয়নের মুলিকান্দি গ্রামের মন্টুরাম বিশ্বাসের ছেলে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার খলাছড়া ইউনিয়নের মুলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে কুটি বিশ্বাস নিখোঁজ হয়। বেলা ২টার দিকে পরিবারের লোকজন বাড়ীর পাশের নালা থেকে শিশুটিকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed