‘রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঈদের আগাম টিকিট’
বৈশাখী নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদের অগ্রিম টিকিট শুধু কমলাপুর থেকে নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্রি করা হবে।
শুক্রবার দুপুরে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদের সময় বেশিরভাগ মানুষই রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি যায়। আর এ কারণে কমলাপুরে একসঙ্গে বহু মানুষের ভিড় হয়।
এতে অনেক দুর্ভোগ হয় তাদের। সেটি কমানোর জন্য এবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঈদের আগাম টিকিট বিক্রি করা হবে।
রেল সেবাকে আরও জনবান্ধব করতে রেলের নিজস্ব অ্যাপ চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রেলে নিজস্ব আইটি সেক্টর ডেভেলপ করা হবে।
শিগগিরই নতুন লোকবল নিয়োগ দেয়া হবে। এক মাসের মধ্যে রেলের নিজস্ব অ্যাপস চালু করা হবে, যা থেকে রেলের তথ্য ও টিকিট ক্রয়সহ নানা পরিষেবা পাবেন যাত্রীরা।
এ সময় মন্ত্রী পহেলা বৈশাখ ঢাকা-রাজশাহী রুটে ননস্টপ ট্রেন সার্ভিস কার্যক্রম শুরুর কথা জানান। তবে ট্রেনটির নাম কী বা ভাড়া কত তা এখনও নির্ধারিত হয়নি।
Related News
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More
ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঁচল রায় নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকালRead More



Comments are Closed