লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।
আজ শুক্রবার (৫ এপ্রিল) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লিবিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশটির সরকার জরুরি সতর্কতা বা স্টেট অব এলার্ট ঘোষণা করেছে।
এর প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থানের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যে কোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮ তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed