হবিগঞ্জে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ৪টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সকালে বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- লিটন এন্টারপ্রাইজ, ইদ্রিস আলীর দোকান, সালমা বেকারি ও নূরানী হোটেল।
বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ সামছুল ইসলাম জানান, গ্যানিংগঞ্জ বাজারের দক্ষিণ অংশে ইদ্রিস আলীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুব নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed