সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই সাংবাদিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়ক দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। তবে অল্পতেই রক্ষা পেয়েছেন তারা।
শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন- চ্যানেল ২৪ টিভির সিলেট অফিসের প্রতিবেদক গুলজার আহমদ এবং চিত্রসাংবাদিক অসমিত অভি।
সাংবাদিক গুলজার আহমদ জানান, উত্তর বাগবাড়ি এলাকার মদিনা মার্কেট রোডে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো অ-১১-৪৭৬৫) বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল। ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামিয়ে ওই প্রতিষ্ঠানে নেয়া হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডারের মুখে লাগানো ভালব বিস্ফোরিত হলে সিলিন্ডারটি উড়ে গিয়ে পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশার সামনে আঘাত করে এটিকে দুমড়েমুচড়ে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে উড়ন্ত সিলিন্ডারটি পেছনে মোটরসাইকেলে থাকা তাদেরকে (দুই সাংবাদিক) আঘাত করে। এতে তারা দুজন আহত হন।
তিনি বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। তিনি ও অভি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন এক্সরে করা হচ্ছে। এক্সের পর বুঝা যাবে শরীরের কোনো স্থান ভেঙেছে কীনা।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণে দুজন সামান্য আহত হয়েছেন। একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় সিলিন্ডার ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed