ওসমানীনগরে আগুনে দোকান পুড়ে ছাঁই
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে জননী স্টোর নামক একটি মুদির দোকান। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাস্তায় সবজি বাজার বসার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে প্রবেশ করতে পারেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
ওসমানীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: রাজা মিয়া জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed