সিলেটে দুটি ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ বিক্রি হচ্ছে। নিয়মিত তদারকি না থাকায় এই অনিয়ম থামছে না। এ অবস্থায় নগরীর বিভিন্ন ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান চালায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে আম্বরখানা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।
এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখা এবং অবৈধ ফুড সাপ্লিমেন্ট বিক্রয়ের অপরাধে আম্বরখানাস্থ খায়রুননেছা ফার্মেসিকে ৮ হাজার টাকা ও রাহাত ফার্মেসিকে ১৫ হাজার জরিমানা করা হয়।
এসময় আদালতকে সহযোগিতা করেন সিলেটের ড্রাগ সুপার মো. সফিকুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।
জনস্বার্থে এমন মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed