সিলেট জেলা হাসপাতাল দ্রুত বাস্তবায়ন দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল দ্রুত বাস্তবায়নের দাবীতে ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেড় ঘন্টা স্থায়ী মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত সিলেট জেলা হাসপাতালের নির্মানাধীন কার্যক্রম স্থবির ও বরাদ্দকৃত অর্থ সিলেট জেলা হাসপাতাল ব্যতিরেকে অন্যখাতে ব্যবহারের ইঙ্গিত সমগ্র সিলেট বিভাগের সর্বস্তরের নাগরিকদেরকে অসম্ভবভাবে ব্যতিত করেছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশে নিজ থেকে সিলেটবাসীর চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার জন্য সিলেট মহানগরীতে সিলেট জেলা হাসপাতাল করার ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে আবুসিনা ছাত্রাবাসকে পরিবর্তন করে ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার জন্য সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মানববন্ধন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তারা আরো বলেন, সিলেট বিদ্বেষী গুটিকয়েক কুচক্রিদের কারণে কোনভাবেই যেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ ও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত চিকিৎসা প্রতিষ্ঠান সিলেট জেলা হাসপাতাল কার্যক্রমে ব্যাঘাত না ঘটে। সেই সিলেট বিদ্বেষী কুচক্রিদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হয়। পাশাপাশি আগামী ৭ এপ্রিল রোববার বেলা ১১টায় প্রস্তাবিত সিলেট জেলা হাসপাতালের সামনের গেইট সম্মুখে ১ ঘন্টা অবস্থান কর্মসূচীতে বৃহত্তর সিলেটের সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
উভয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক নাজমুল কবীর পাবেল, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গুলজার আহমদ, বিশিষ্ট যুব সংগঠক মোহাম্মদ বাদশা গাজী, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার শাহী, সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্য থেকে কবির আহমদ, মোহাম্মদ আলী, মো. নিয়াজ কুদ্দুছ খাঁন, ইসমত ইবনে ইসহাক, মো. সুলতান উদ্দিন চৌধুরী, ফয়সাল আহমদ, মো. আব্দুল হান্নান, আলমগীর হোসাইন রিয়াদ, মো. মকবুল চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ খান, এবাদ উল্লাহ, মামুন আহমদ চৌধুরী, রেজাউল মৌলা, মো. মহিবুর রহমান মুহিব, মো. রমজান আহমদ শাকিল, হাবিবুর রহমান, আজমল হোসেন, আহমদ কবির, সাহেদ আহমদ, মাহবুবুর রহমান, আই এ মারুফ আহমদ, জাওয়াদ আহমেদ, সাদিক হোসেন এপলু, মো. মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, একাত্মতা পোষণ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আফতাব আলী, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক শাহ মো. কয়েছ আহমদ, দৈনিক উত্তরপূর্বের ফটো সাংবাদিক শংকর দাস, নুরুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান সুমন, জাহাঙ্গীর আলম, নজির হোসেন, জামাল হোসেন, মো. শহীদুল ইসলাম সবুজ, ফুটপাত বাঁচাও রাস্তা বাচাঁও আন্দোলন সিলেটের আহবায়ক কমিটির বিজিত চন্দ, নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের সদস্য সৈয়দ রাসেল, মো. রুবেল মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. রিজবি আহমদ, আরিফ আহমদ আরমান, হেলাল আহমদ, মুছলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মো. খালিক নুর, সুলাইমান আহমদ প্রমুখ।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed