ভোলাগঞ্জে অভিযানে ১৬ বোমা মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ৫শ’ ফুট পাইপসহ ৯টি বোমা মেশিন ও ৭টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।
বুধবার (০৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে ভোলাগঞ্জ, কালাইরাগ, দয়ারবাজার, লিলাইবাজার কোয়ারি এলাকায় অভিযান পরিচালিত হয়।টাস্কফোর্সের অভিযানে ১৬টি বোমা ও লিস্টার মেশিন এবং প্রায় ৫শ’ ফুট পাইপ আগুন দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। তিনি বলেন, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed