খিলগাঁও বাজারে পুড়লো অর্ধশত দোকান
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) দিলীপ কুমার ঘোষ জানান, রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বাজারে ছোট ছোট প্রায় ১৩০০ দোকান ছিল। তার মধ্যে আনুমানিক অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনো কিছু জানা যায়নি। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্প্রতি রাজধানীর বনানীর এফআর টাওয়ার, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুনের ঘটনা ঘটে। এরমধ্যে ২৮ মার্চ বনানীর ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এর আগে চকবাজারের চুরিপট্রির আগুনে মারা গেছেন ৭১ জন।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed