সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবীর হেলাল উচ্ছ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোশারফ হোসেন। নতুন কমিটির সাথে মেন্টর হিসেবে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি আব্দুল মোনায়েম এবং চিফ ইন্সট্রাক্টর হিসেবে নাইমুল ইসলাম নাইম, সৌমিক দেব, মোঃ রেদওয়ান আহমেদ খান শাহেদ, বিনায়ক শর্মা ও মোঃ খালেদ রহমান রাব্বী দায়িত্ব পালন করবেন।
ফাহমিদা আক্তার রনির সঞ্চালনায় ও বিগত কমিটির সভাপতি মো. রেদওয়ান আহমেদ খান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। এছাড়া সোসাইটির উপদেষ্টাবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি: আহসান মুমিন মুন্না, মারওয়া রহমান অন্নেষা, মাহদী মোহাম্মদ, মাহদী রাহী, কাউসার হামিদ, তাসনীম তামান্না প্রমা, যুগ্ম-সাধারণ সম্পাদক: হাসনাত কিয়াস, এমাদুল হোসাইন, আদিত্য দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক: আল রাফাত, আবদুল্লাহ মুহাম্মদ আসিফ, নীলোৎপল দে, সৈয়দা মাইশা তাহসিন অর্নি, কোষাধ্যক্ষ: গোলাম কিবরিয়া রব্বানী, সহ-কোষাধ্যক্ষ: প্রশান্ত সিংহ প্রান্ত, আহবায়ক (আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী): ফাহমিদা আক্তার রনি, ফাহিম মজুমদার,সিদরাতুল মুনতাহা, প্রচার সম্পাদক:তৌফিক আহমেদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক: ষোড়শী রানী দাস, নাঈমা সুলতানা, কিবরিয়া শাহান, শতাব্দী পুরকায়স্থ, অলংকরণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাজিবুল ইসলাম রাজিব, সহ-অলংকরণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নাজিয়া ফারহিন জুমু, জিন্নোরেইন রিজভী, যোগাযোগ সম্পাদক: আকাশ রায়, জাকিয়া বীথি, জোবায়ের আহমেদ বিন, সদস্য: সুরাহা হক, নিঝুম পাল, সারোয়ার হোসাইন হৃদয়, রাফিউল হক, জাকি হোসাইন, লোকমান আহসান তুহিন, নাফিস শহীদ ফাহিম, মুবতাসিম আবীর, স্বর্ণা রায়, আরিফ রায়হান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ ফটোগ্রাফারের হাত ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ফটোগ্রাফিক সোসাইটির যাত্রা শুরু হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed