Main Menu

সুনামগঞ্জে বোরো ধান কাঁটা শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরগুলোতে চলতি মৌসুমে প্রথমবারের মত আগাম বোরো ধান কাঁটা শুরু হয়েছে।

বুধবার বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সরেজমিনে জেলার ধর্মপাশার চন্দ্র সোনার থাল হাওরে কৃষকদের ধান কাঁটা পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী হাওরে ব্রি-ধান ২৮ কাঁটা দেখেন এবং হাওরে উপস্থিত কৃষকদের ও ধানকাঁটার ধাওয়ালীদের সাথে কথা বলেন।

একই দিন প্রতিমন্ত্রী জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার একাধিক বোরো ফসলী বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের পওর-১/২ এর নির্বাহী প্রকৌশলীদ্বয়, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed