Main Menu

নবীগঞ্জে দুর্বৃত্তের হামলায় মা নিহত, মেয়ে আহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে মঙ্গলবার রাত ৮টায় দৃর্বৃত্তের ছরিকাঘাতে নীলু সূত্র ধর (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্র ধর (৩০)। গুরুতর আহত শিল্পিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চান মনি সূত্র ধরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নীলু সূত্রধর এর স্বামী মারা যান বিগত ৭/৮বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্র ১৫/১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। মেয়ে সবাই স্বামীর বাড়ীতে থাকেন। এক মাত্র পুত্রবধূ হেপি সুত্রধরকে নিয়েই শাশুড়ী বাড়ীতে থাকেন। গত ১০/১৫ দিন আগে পুত্রবধূ হেপি পিতার বাড়ী নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। মা বাড়ীতে একা এই সুবাদে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ী থেকে মা নীলু সুত্রধরের কাছে বেড়াতে আসেন।

মঙ্গলবার রাত ৮টায় দৃর্বৃত্তরা নীলু সূত্র ধরের ঘরে প্রবেশ করে মা মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফলে ঘটনাস্থলেই নীলু সুত্র ধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সুত্র ধর। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মো: পারভেজ আলম চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নীলু সুত্র ধরের মেয়ে ১ ছেলে ৪ মেয়ের মধ্যে আহত শিল্পি সবার ছোট। তার ৩ বছরের এক ছেলে রয়েছে। গত ৭ বছর পুর্বে তাকে বিয়ে দেয়া হয় মাধবপুর উপজেলার মনতলা গ্রামের স্বপন সুত্র ধরের সাথে। নিহতের অন্য ৩ মেয়ে সাবিত্রি সূত্রধর, সিপ্রা সূত্রধর ও অঞ্জনা সূত্রধর। তারাও রয়েছেন স্বামীর বাড়ীতে। নিহতের বাড়ীতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed