Main Menu

সাংবাদিক হারিস মোহাম্মদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের প্রবীন ও নির্লোভ সাংবাদিক দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ এর ৯ম মৃত্যুবার্ষিকি আজ বুধবার। ২০১০ সালের ৩ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

সাংবাদিক হারিস মোহাম্মদ দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকা সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। তার কর্মনিষ্ট জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনয়ী। তিনি সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সহ সভাপতি এবং পরবর্তীতে সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সিনিয়র সদস্য ছিলেন।

তার মুত্যুবার্ষিকী উপলক্ষে আজ বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নভেল।।

Share





Related News

Comments are Closed