চট্টগ্রামে সড়কে বাবা-মেয়ে নিহত, মা আহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন এক ব্যক্তি ও তার শিশুকন্যা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও অটোরিকশা চালক।
রোববার (৩১ মার্চ) সকাল দশটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকার সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া কোদালা এলাকার আবদুল আজিজ (৫০) ও তার তিন বছর বয়সী মেয়ে আফিসা।
পুলিশ জানিয়েছে, পাজেরো জিপটি লামার উপজেলা চেয়ারম্যানের।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসলে আবদুল আজিজকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসার মৃত্যু হয়।
আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ চিকিৎসাধীন আছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed