বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলার চাম্পারকান্দি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে গ্রামের সুরমান আলীর ঘরে ডাকাতদল হানা দেয়। এসময় পরিবারের লোকজনের চিৎকারে পাশের কক্ষে থাকা সুরমান আলীর পুত্র দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ছুটে আসেন।
এসময় ডাকাতদের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তারা জানিয়েছেন ডাকাত দল কয়েকটি মোবাইল, চার্জার লাইট এবং কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এদিকে মারাত্মক রক্তাক্ত শাহাব উদ্দিনকে সিলেটে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত গৃহকর্তা সুরমান আলী এবং তার ভাই ওয়াহাব আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের অপেক্ষায় রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, সাম্পারকান্দি গ্রামের সুরমান আলী ও সোহরাব আলী মেম্বারের বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। এ সময় সাহাব উদ্দিন বাধা দিতে গেলে ডাকাতরা গুলি চালায়। এতে সাহাব উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এটি ডাকাতির কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনাটির তদন্ত চলছে বলে জানান ওসি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed