Main Menu

কয়েলের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শুক্রবার রাতে মশার কয়েল থেকে আগুন ধরে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- আব্দুল জলিল (৪৫), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৩), মেয়ে জিয়াসমিন আক্তার (২০) ও মেয়ে জামাই আবুল হাসান (২৩)।

কাশিপুর থানার এসআই মো. মাসুদ রানা জানান, রাত আড়াইটার দিকে মশার কয়েল থেকে জিয়াসমিনের কাপড়ে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিছানায় ছড়িয়ে যাওয়া আগুনে ঘরের টিভির বিস্ফোরণ ঘটে। এ সময় এক পাশের দেয়াল ধসে যায়।

দগ্ধ আব্দুল জলিল জানান, আগুনে তার ছেলে, মেয়ে ও মেয়ে জামাই দগ্ধ হয়। তাদের উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। আগুনে তার মেয়ের শরীরের ৮৭ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধদের মধ্যে জিয়াসমিনের অবস্থা গুরুত্বর এবং অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed