দক্ষিণ সুরমায় মাছের সাথে এ কেমন শক্রতা!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লক্ষিপাশা গ্রামে সুরুজ আলীর মৎস খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষিপাশা গ্রামে সুরুজ আলীর মৎস খামারের পুকুরে এ ঘটনা ঘটে। এতে ঐ পুকুরে থাকা ছোট-বড় প্রায় ৪ লাখ টাকার মাছ মারা গেছে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় হারিছ আলী ও বেলাল নামে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরুজ আলী।
দক্ষিন সুরমা থানা পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের লক্ষিপাশা গ্রামের মৃত ওয়াজিদুল ইসলামের ছেলে সুরুজ আলী পুকুরে প্রায় কয়েক বছর যাবৎ মাছ চাষ করে আসছেন । সুরুজ আলী ঐ পুকুরে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছেন বলে জানান তিনি। মৎস খামারে মাছ চাষ করে সুরুজ আলী লাভবান হওযায় এলাকার কিছু মানুষের মধ্যে আক্রোশ দেখা দেয় তার উপর। গত বৃহস্পতিবার রাতে দৃর্বৃত্তরা মৎস খামারের পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে পানিতে ভেসে উঠে। খবর পেয়ে সুরুজ আলী ঘটনস্থলে এসে বিষয়টি দেখে এলাকার গন্যমান্য ও জনপ্রতিনিধিকে অবগত করে সৈয়দপুর গ্রামের হারিছ আলী (৬০) পিতা অজ্ঞাত, বেলাল (১৮) পিতা হারিছ আলীকে আসামী ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মৎস খামারের মালিক সুরুজ আলী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি গরিব মানুষ এই পুকুর থেকেই মাছ চাষ করে আমার সংসার চলে কিন্তু এখন তো সব মাছ মেরে ফেলেছে। আমি এখন কি করবো কোথায় যাব!
দক্ষিণ সুরমা থানার ওসি মৎস খামারের মাছ নিধন ও অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed