পাবনায় বজ্রপাতে শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার চাটমোহরে শনিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিশুসহ দুইজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শান্ত হোসেন (১২) ও একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮)। এদের মধ্যে শান্ত মাঠ থেকে রসুন নিয়ে এবং রীনা ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে মারা যান।
আহতরা হলেন-উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫), বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪০), মৃত কফিল প্রামানিকের ছেলে কাবিল প্রামানিক (৫০) ও -বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে ৫ম শ্রেণীর ছাত্র মুসা হোসেন (১৩)।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ঘটনার সময় হতাহতরা মাঠ থেকে রসুন ও ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে তাদের ওপর বজ্রপাত হলে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ও রীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed