নবীগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী তন্ময় বৈশ্য (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজখাশারা গেইট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত তন্ময় নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের সুমিত বৈশ্যর ছেলে ও সোনার বাংলা মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ থেকে আউশকান্দি যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় একটি বাস অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অটোরিকশাটি। এতে তন্ময় বৈশ্য গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed