Main Menu

কমলগঞ্জে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা

মো: আহাদ মিয়া, কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে নির্বিচারে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, টিলাগাঁও গ্রামের আবুল কাশেম তার নিজস্ব উঁচু টিলাভৃমি কেটে সমতল করছেন। টিলা কাটা সম্পর্কে আবুল কাশেম বলেন আমরা টিলা কেটে কবরস্থান ভরাটের জন্য মাটি দিয়েছি, মাটি বিক্রি করিনি।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ টিলা কেটে মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। অার এই টিলা কেটে মাটি বিক্রির সাথে সম্পৃক্ত কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান।

এ বিষয়ে আব্দুল হান্নান এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন স্থানীয় মুরুব্বীদের সহমতে কবরস্থান ভরাটের জন্য টিলা কেটে মাটি নিয়েছি।

টিলা কাটার বিষয়টি সম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বলেন টিলা কাটার আইনত কোন বৈধতা নেই, টিলা কাটা রোধে উপজলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে বলে জানান তিনি।

বাংলাদেশ পরিবেশবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন বলেন পাহাড় ও টিলা কাটা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করা, যার প্রভাব জলবায়ুর উপর পড়ে এবং জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বনভূমি ও পাহাড় নিধন দ্রুত বন্ধ করতে হবে।

Share





Related News

Comments are Closed