Main Menu

বিয়ানীবাজারে অপহরণ ঘটনায় ৭জন গ্রেপ্তার

বিয়ানীবাজার সংবাদদাতাঃ সিলেটের বিয়ানীবাজারে অপহরণ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের সিরাজুল হক চুনু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক অপরহরণের ঘটনার সাথে তারা জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আবু বক্কর সিদ্দিক নামীয় এক যুবককে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে দুইলাখ টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় অপহৃতের ভাই মকবুল হোসেন রুমেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারী চক্রকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে এ চক্রের সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- বড়লেখা উপজেলার চান্দগ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে মো; জাহাঙ্গির আলম (২০), মৃত মস্তফা উদ্দিনের ছেলে কেফায়েত উল্লাহ (১৯), বর্ণির মৃত এনাম উদ্দিনের ছেলে নাহিদ আহমদ (১৯), বিয়ানীবাজারের জলঢুপের আব্দুল লতিফের ছেলে জুম্মান আহমদ (১৮), পূর্ব খাসার আব্দুল আহাদের ছেলে দেলোয়ার হোসেন (১৯), খাসাড়িপাড়ার আব্দুন নূরের ছেলে রাসেল আহমদ (২০) ও দুধবকসীর তাজুল ইসলামের ছেলে নুরুল আলম (২২)।

বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর বলেন, অপরাধের সাথে জড়িত কাউকে পুলিশ ছেড়ে দেবে না, ছেড়ে দেয়ার কোন প্রশ্নই আসে না। অপরাধী যেই হোক সে পার পাবে না।

Share





Related News

Comments are Closed