‘আগামি ৫ বছরে আরো একশ’ মিশন খোলা হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট প্রবাসীদের হয়রানী রোধে বিমানবন্দরগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রবাসীদের হয়রানী দূর করতেই পররাষ্ট্র মন্ত্রনালয়ের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত অন্যতম হলো এটি।
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা প্রেসক্লাব কর্তৃক পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে স্বদেশে জীবিত ফেরাতে প্রবাসীরা উত্তাল আন্দোলন শুরু করেন। মুক্তিযোদ্ধে প্রবাসীরা জনমত গঠনেও কাজ করেছেন তারা। তাই প্রবাসীরা বিভিন্নভাবে জনমত সৃষ্টি করে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করাবেন, যাতে তারা রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাধ্য হয়।
পরারাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, এই সিলেটের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। যার কারণেই সিলেটের প্রতি আমার দায়িত্ব রয়েছে অনেক। এই সিলেট এক সময়ে শিক্ষাক্ষেত্রে এগিয়ে ছিলো। কিন্তু বর্তমানে সিলেট শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। সিলেটকে শিক্ষার দিকে এগিয়ে নেয়ার জন্য আরও স্কুল-কলেজ নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হবে। আমি প্রয়োজনে দেন-দরবার করে এগুলো সিলেটে নিয়ে আসবো। ইতোমধ্যে সিলেটে ১৫টি নতুন ভবন নির্মাণ করার জন্য অনুমোদন আমরা পেয়েছি।
তিনি বলেন, সিলেটের যেসব এলাকায় প্রাইমারি স্কুল নাই সেখানে কেউ যদি জায়গা দেয় তাহলে স্কুল করে দেয়া হবে। এছাড়াও সিলেটে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যখাতে উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আমাদের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের জন্য আমরা ১০০টি মিশন করবো। রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। এটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
অনলাইনে সার্টিফিকেট সত্যায়িতসহ অন্যান্য কনস্যুলার সেবা অতি অল্প সময়ে প্রদান করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সার্টিফিকেট সত্যায়িত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে তাদের ডাটাবেজের মাধ্যমে দ্রæত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সত্যায়ন করতে হবে। বিদেশে বাংলাদেশী মিশনে ২৪ ঘন্টা হটলাইন চালু করা হবে। বিমান বন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন ও তদারকি করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। আমরা চাই বাংলাদেশ উন্নত দেশ হবে এবং সেখানে সবাই সুখে-শান্তিতে থাকবে। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট যথা সময়ে বাস্তবায়ন হয় না। এগুলো বাস্তবায়নে কিভাবে আরও গতি আনা যায় সে বিষয়ে আমাদেরকে আরো গবেষণা করতে হবে এবং সচেতন বৃদ্ধি করতে হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, বিসিবি‘র পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও রেজওয়ান আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় পররাষ্ট্রমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএনবি‘র প্রতিনিধি মোহাম্মদ মহসীন, যুগান্তরের ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাত্তার আজাদ, সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন।
ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক তুহিনুল হক তুহিন, কার্য নিবাহী সদস্য এসএম রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী, সুব্রত দাস ও শাহীন আহমদ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, চ্যানেল নাইন ও বনিক বার্তার নিজস্ব প্রতিবেদন দেবাশীষ দেবু, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, রিয়েল টাইমসের সম্পাদক সাইদ চৌধুরী টিপু, ক্লাব সদস্য ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস, ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, আনন্দ সরকার, বাংলাদেশ বেতার সিলেটের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, সপ্তাহিক গ্রাম সুরমার সম্পাদক ও প্রকাশক হাসিনা বেগম চৌধুরী, ক্লাব সদস্য সৈয়দ বাপ্পি, সোহাগ আহমদ, রজত কান্তি চক্রবর্তী, সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার (স্পোর্টস) মোস্তাফিজুর রহমান রুমান, বাংলার চোখ’র নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রবি কিরণ সিংহ (মাই¯øাম রাজেশ), সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, যুগভেরীর আলোকচিত্রী রনজিত সিংহ, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক মুহিদ হোসেন, সবুজ সিলেটের চীফ রিপোর্টার নুরুল হক শিপু, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাইটিভি’র এম আর টুনু তালুকদার, বৈশাখী টেলিভিশনের মাইনুল হাসান টিটু, দৈনিক সিলেটের মানচিত্রের শেখ লু’ফুর রহমান, এটিএন বাংলা ইউকে‘র সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, শুভ প্রতিদিনের সুলতান আহমদ, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহিয়া মারুফ, দৈনিক সিলেট ভিউ২৪.কম এর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, কলকাতা টিভির সিলেট প্রতিনিধি মো. আব্দুল আহাদ, সিলেটের মানচিত্রের নিজামুল হক লিটন, দৈনিক আমাদের সময়ের একরাম হোসেন, ইনকিলাব পত্রিকার আনোয়ার হোসেন, এশিয়ান টিভির রাহুল তালুকদার পাপ্পু, সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার দিব্যজ্যোতি সী, যুগভেরীর ফটোসাংবাদিক মনিরুজ্জামান রণি, গাজি টেলিভিশনের ফটো সাংবাদিক ছয়ফুল আলম অপু সিলেট ভয়েজ এর ফটো সাংবাদিক মিটু দাস জয় প্রমুখ।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed