সিলেটে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে বাসের ধাক্কায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের এক চালক নিহত হয়েছেন।
নিহত আলী হোসেন (২৫) বিশ্বনাথ উপজেলার চান্দু গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে শায়েস্তাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে সিলেটে আসছিলেন আলী হোসেন। তেলিবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরিকারী দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব পাল বলেন, বাসের ধাক্কায় মাথায় ও বুকে আঘাত পেয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে অ্যাম্বুলেন্সের এক যাত্রী আহতও হন। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান রাজীব।
এদিকে, ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় আলী হোসেনের গ্রামের বাড়িতে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হয়। এ ঘটনার বিচার দাবিতে বিকেলে নগরীতে বিক্ষোভ করেন অ্যাম্বুলেন্স চালকরা।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed