Main Menu

ওসমানীনগরে ঘুমের ঔষধ খাইয়ে কিশোরী ধর্ষণ!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ১৫ বছর বয়সের এক কিশোরীকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভিক্টিমের বড় ভাই। সোমবার (২৫ মার্চ) রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ছোট ভাইবোনদের নিয়ে ঘরে অবস্থান করছিল ঐ কিশোরী। রাত ১০টার দিকে রহমতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মিনার আলী (২৬) ও পার্শ্ববর্তী উত্তর কালনীরচর গ্রামের মৃত তাইদ উল্লার ছেলে মখলু মিয়া (৩০) মেয়েটির বসতঘরে প্রবেশ করে। এসময় কৌশলে চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ছোটদের ঘুম পাড়িয়ে দেয়। এই সুযোগে তারা দু’জন মিলে জোরপূর্বক কিশোরীকে পাশবিক নির্যাতন করে। কিন্তু একটি পক্ষের অপতৎপরতায় বিষয়টি চাপা ছিল। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে ভিক্টিমের বড় ভাই লিখিত অভিযোগ করলে তা মামলা আকারে নেয় পুলিশ।

একই সাথে ঐ দিন বিকেলে ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, ভিক্টিমের বড় ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Share





Related News

Comments are Closed