দলদলি চা বাগান থেকে ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর দলদলী চা বাগান থেকে আখতার হোসেন (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫ টায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই আকবর হোসাইন ভুইয়া পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক আখতার হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের (বর্তমানে জৈনপুর, শিববাড়ী) আব্দুল নূরের ছেলে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-৪৩, তাং- ২৮/০৩/২০১৯) দায়ের করা হয়েছে।
এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন এলাকায় সে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাই পেশার সাথে জড়িত বলে স্বীকার করে।
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed