চুনারুঘাটে ১৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসার মো. তামিনুল ইসলাম ভুইয়া নামের এক ছাত্র ১৬দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রের বাবা মো. সিরাজ ভূইয়া চুনারুঘাট থাকায় একটি ডায়েরি করেছেন। যার নং- ১০১৫, তাং- ১৯/০৩/২০১৯।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মো. তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম (১৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত।
তানিমের বাবা মো. সিরাজ ভূইয়া জানান গত ১৩ মার্চ মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউল রহমান চৌধুরী জানান সকাল অনুমান ১০টায় আমার ছেলে তানিম পাঞ্জাবী ক্রয় করার জন্য চুনারুঘাট বাজারে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এরপর আমি ও আমার বাড়ীর লোকজন আমাদের আশপাশ এলাকা ও আমাদের আত্মীয় স্বজনের বাড়ীঘর, পীরেরগাঁওয়ের মাদ্রাসা সহ সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
তামিমের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা অনুমান ৪ ফুট, মুখ মন্ডল গোলাকার, পড়নে সাদা রংয়ের পাঁঞ্জাবী ট্রাউজার এবং মাথায় সাদা টুপি ছিল।
তানিমের বাবা মো. সিরাজ বলেন, কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকলে ০১৩০৪-০৩১৪৭৯, ০১৭১৮-৫৩৭২৫৭ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed