Main Menu

সিলেট নগরী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট থেকে পেটে ছুরিকাহত অবস্থায় ফজলে রাব্বি তানভির (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ২টার দিকে ঐ যুবকের শেখঘাট এলাকার শুভেচ্ছা-৮০ নাম্বার বাসা থেকে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ঐ যুবক আত্মহত্যা করেছে।

নিহত তানভীর ঐ বাসার মৃত আবুল ফজলের ছেলে। তিনি নগরীর আম্বরখানা এলাকার প্রত্যাশা নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে কাজ করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাতের খাবার শেষে নিজের রুমে ঘুমাতে যান তানভির। শুক্রবার সকালে ঘুম থেকে না উঠায় বেলা সাড়ে ১২টার দিকে তানভীরকে ডাকতে যান তার মা। ডাকাডাকির পর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে লামাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীরের লাশ উদ্ধার করে।

লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বেলা ২টার দিকে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

Share





Related News

Comments are Closed