জগন্নাথপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, সুনামগঞ্জ সদর থানার হাসননগর (আপ্তাব নগর) গ্রামের আলা বক্সের ছেলে নুর হোসেন (৩০) ও একই থানার কাজীরগাঁও গ্রামের আনহার আলীর ছেলে জাকির মিয়া (১৮)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, পিএসআই পাপন ও এএসআই শহিদুল ইসলাম সহ পুলিশ দল ধাওয়া করে নুর হোসেনকে ১টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।
পরে নুর হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২টি চোরাই মোটরসাইকেলসহ জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed