শাহজালালে বিমানের জরুরি অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিমান সূত্রে জানা যায়, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ উড়োজাহাজ সিলেট থেকে ঢাকায় আসছিল। কিন্তু শাহজালালে অবতরণের পূর্বে ল্যান্ডিং গিয়ারে পিছনের চাকা ফেটে যাওয়ায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। বিমানে ৬৩ যাত্রী ছিলেন, সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সংবাদ মাধ্যমকে জানান, ল্যান্ডিং গিয়ারের পিছনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই জরুরি অবতরণ করা হয়েছে। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে, কারো কোন ক্ষতি হয়নি।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed