ভাসানটেক বস্তিতে আগুন, ২ শিশু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।
গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বস্তির পাশের খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- বস্তির বাসিন্দা নূরে আলমের তিন মাস বয়সী শিশুকন্যা ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রাতেই আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযানে গতকাল দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed