কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার কাজী রফিকুল ইসলাম (৬০), মহরম আলী (৭৫) ও আব্দুল মতিন (৬৫)।
আটক কাভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের দুদু মিয়া (৫১)।
হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানটি কুটুম্বপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed