সুনামগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জয়নগর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর হোসেন এর সমন্বয়ে সুনামগঞ্জের জয়নগর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে নামে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নিম্ন মানের পণ্য, অপরিচ্ছন্ন খাবারের কারণে পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, ইয়াছিন সুইটমিটকে ১ হাজার টাকা, সোহাগ সুইটমিটকে ৩ হাজার টাকা ও মা মনি আইসক্রিম বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় জনপ্রিয় ফার্মেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান। ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed