বার্সেলোনা’র প্রদর্শনীতে 5G প্রযুক্তি
প্রযুক্তি ডেস্ক: স্পেনের বার্সেলোনা’য় সোমবার উদ্বোধন হওয়া বিশ্বের সর্ববৃহৎ যোগাযোগ প্রদর্শনীতে 5G প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনীতে ২ হাজার ৪০০-রও বেশি ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
পরবর্তী প্রজন্মের 5G ওয়্যারলেস প্রযুক্তি অত্যন্ত উচ্চ গতিতে উপাত্ত স্থানান্তর করতে পারবে।
প্রদর্শনীতে জাপানের এনটিটি দোকোমো একটি দূরনিয়ন্ত্রণ চিকিৎসা ব্যবস্থা প্রদর্শন করছে। এই চিকিৎসা ব্যবস্থা ডাক্তারদের একটি চলন্ত গাড়ির মধ্যে থেকে অস্ত্রোপচার এবং চিকিৎসা প্রদান করতে সক্ষম হবে।
গাড়ি থেকে পাঠানো উচ্চমান সম্পন্ন চিত্র দেখতে দেখতে অন্য স্থানে অবস্থান করা অভিজ্ঞ ডাক্তাররা তাদের সহকর্মীদের পরামর্শ দিতে পারবেন।
পূর্ণমাত্রার বাণিজ্যিক ব্যবহারের আগে 5G প্রযুক্তির সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে।
যোগাযোগ কোম্পানিগুলোর নেটওয়ার্কের জন্য বিশেষ স্থাপনা নির্মাণের প্রয়োজন পড়বে এবং ব্যবহারকারীদের তাদের যন্ত্রকেও আপগ্রেড করে নিতে হবে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed