নিউইয়র্কে দুর্বৃক্তদের গুলিতে বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড এভিনিউতে রেজওয়ান কিবরিয়া নামের এক বাংলাদেশীকে নিজ বাসায় দুর্বৃত্তরা হত্যা করেছে।
জানা যায়, গতকাল ২৬শে ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্বৃত্তরা এই বাংলাদেশীর বাসায় কলিং বেল টিপতে থাকে। তিনি দরজা খোলা মাত্র তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানা যায়নি।
নিহত রেজওয়ান কিবরিয়ার দেশের বাড়ী সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। দীর্ঘদিন ধরে স্বপরিবারে তিনি নিউইয়র্কে থাকতেন।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed