জাবি প্রেসক্লাবের সভাপতি মূসা, সম্পাদক রাইয়ান
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯’ এ সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায় যায় দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মুহাম্মদ মূসা, অর্থনীতি বিভাগ ৪৩ তম আবর্তন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস প্রতিনিধি রাইয়ান বিন আমিন (জার্নালিজম বিভাগ, ৪৩ তম আবর্তন)।
মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর একটায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- মো. আবু সায়েম (প্রত্ততত্ত্ব, ৪৩ তম আবর্তন) সহ সভাপতি পদে , মো. রায়হান চৌধূরী (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৩ তম আবর্তন) যুগ্ম সম্পাদক পদে, অরিত্র চন্দ্র দাস (আইন ও বিচার, ৪৪ তম আবর্তন) সাংগঠনিক সম্পাদক পদে , সাগর কর্মকার (চারুকলা, ৪৪ তম আবর্তন) কোষাধ্যক্ষ পদে , হাসান তানভীর (ইংরেজি, ৪৫ তম আবর্তন) দপ্তর সম্পাদক পদে, মো. মাকসুদ জুবায়ের (গণিত, ৪৫ তম আবর্তন) প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে মুহাম্মদ খলিলুর রহমান (ভূগোল ও পরিবেশ, ৪৫ তম আবর্তন), আবদুল্লাহ আল মাহমুদ ইমন (ইংরেজি, ৪৬ তম আবর্তন), ও মো. নুর হাছান নাঈম (জার্নালিজম, ৪৬ তম আবর্তন)।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার আকলিমা আক্তার, মিরাজ রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আলমগীর কবির বলেন, ‘সমস্ত ভোটারের প্রত্যক্ষ ভোটে একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ এসময় তিনি সংগঠনে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহন করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed