Main Menu

বজ্রপাতে দুই জেলায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া ও যশোরে মঙ্গলবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের শামসুল আলম (৩২) ও যশোরের শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নবাব আলীর ছেলে আবেদিন (৩২)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বনগজ গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শামসুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শার্শার টাটা ইটভাটার শ্রমিকরা জানান, দুপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে আবেদিন আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মইনুদ্দিন রনি বলেন, হাসপাতালে আনার আগেই আবেদিন মারা যান।

Share





Related News

Comments are Closed