Main Menu

জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর বোঝাই ট্রাক অানলোড করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

নিহত ট্রাক চালক আরিফ সরকার (২৬) গোয়াইনঘাট উপজেলার নবম খন্ড গ্রামের শাহজাহান সরকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আরিফ জাফলংয়ে স্থানীয় একটি মাদ্রাসার পাশে পাথর বোঝাই ট্রাক অানলোড করছিলেন। এ সময় উপরে থাকা বিদ্যুতের ১১ হাজার মেইন লাইনের সাথে ট্রাকের বডি লেগে গেলে তিনি গুরুতর হন।

পরে অাহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed