বিশ্বনাথে হামলার ঘটনায় আদালতে মামলা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সোনাপুর গ্রামের ময়না খানের পুত্র সাকির খান।
তিনি গত ১৯ ফেব্রয়ারি সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে এই মামলাটি দায়ের করেন। বিশ্বনাথ সি.আর মামলা নং- ৫০/২০১৯ইং।
মামলায় অভিযুক্তরা হলেন- সোনাপুর গ্রামের মৃত মখছিন হোসেন খানের পুত্র সালমান খান (২৪), লোকমান খান জনি (২৭), মাহবুব হোসেন খানের পুত্র সাব্বির খানম (২৬), মৃত আজমল খানের পুত্র মাহবুব হোসেন (৬০), মতক্কী হোসেন খানের পুত্র শিমু খান (২৫), রিমু খান (১৯) ও মৃত আব্দুল আজিজ খানের পুত্র মাহফুজ খান (৫০)। এছাড়া আরো ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- বিবাদীদের সঙ্গে বাদির বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে অভিযুক্তরা গত ১৬ ফেব্রয়ারি বিকেল ৫টায় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির বসত ঘরে আক্রমণ করেন। এসময় তাদের হামলায় বাদি সাকির খান ও তার ভাই রুপন খান গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা বাড়ির বসতঘরের উঠানে থাকা মোটরসাইকেলটি ভাংচুর করে এবং বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এদিকে, মামলা দায়েরের পর অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) কে নির্দেশনা দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed